ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৯: ‘ফুটবল’ প্রতীক নিয়ে মাঠে নামছেন ডা. তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাকে এই নির্বাচনী প্রতীক প্রদান করা হয়।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. জারা জানান, নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের প্রধান প্রশ্নই ছিল তার নির্বাচনী মার্কা নিয়ে। তিনি বলেন, “খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বাসিন্দারা প্রতিদিন জানতে চাইতেন তারা ব্যালট পেপারে আমাকে কোন মার্কায় ভোট দেবেন। আজ সেই প্রশ্নের উত্তর মিলল। আমি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

পেশায় চিকিৎসক এই স্বতন্ত্র প্রার্থী আরও জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও ক্যাম্পেইন শুরু করবেন। প্রচলিত ধারার বাইরে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক প্রচারের মাধ্যমে পরিচিতি পাওয়া ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনের নির্বাচনী লড়াইয়ে নামায় এই আসনে স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তিনি খিলগাঁও-সবুজবাগ এলাকার উন্নয়নে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।