ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নিয়ে মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াত নেতার পদ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসানের পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় জামায়াতে ইসলামী।

দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারি) পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় শামীম আহসান ডাকসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তার এই বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা কর্ম পরিষদ তার সদস্য (রুকন) পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং আদর্শ সমুন্নত রাখতেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।