ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটদানের জন্য রাষ্ট্রপতি ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মূলত ভোটকেন্দ্রে রাষ্ট্রপতির উপস্থিতির কারণে সাধারণ ভোটারদের ভোগান্তি এড়াতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি এই পদ্ধতি বেছে নিয়েছেন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী পাবনা সদর আসনের ভোটার।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কারাবন্দি, প্রবাসী এবং বিশেষ শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের বিধান রয়েছে। এবারের নির্বাচনে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ৬ লাখ ৮৩ হাজারের বেশি প্রবাসী ভোটার রয়েছেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে কমিশন।