ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের তিন আসনে ধানের শীষের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

শরীয়তপুর-১ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন। ১৩৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালুদ্দিন আহমেদ (রিকশা প্রতীক) পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। ১৫ হাজার ৬১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন সাঈদ আহমেদ আসলাম।

শরীয়তপুর-২ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২৬ হাজার ১ জন। ১৩৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মাহমুদ হোসেন বাকাউল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৯ হাজার ৫৮৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন শফিকুর রহমান কিরণ।

শরীয়তপুর-৩ আসনে ১১৭টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজাহারুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে।

তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।