ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইপ হলেন নুরুদ্দিন অপু, অভিনন্দনে ভাসালেন অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সাবেক একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর হুইপ পদে নিয়োগকে শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ বলেন, “এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং পুরো জেলার মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।”
সোমবার (২ মার্চ ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (পি.ও. নং ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ, যিনি শরীয়তপুর জজ কোর্টের অতিরিক্ত জিপি, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, চিকন্দী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তিনি বলেন—নতুন হুইপের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে নুরুদ্দিন অপু সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করবেন।
হুইপ পদে নিয়োগের খবরে জেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জেলার অবকাঠামো ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছেন।