ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দাবি চেক হস্তান্তর ও সভা

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবি চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় শহরের দুবাই প্লাজায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট, শরীয়তপুরের কৃতি সন্তান বিএমএ ইউসুফ আলী। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সেবার মান বজায় রাখাই পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূল লক্ষ্য। সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করে চলেছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী এবং ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। তারা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সৈয়দ জাকারিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মো. মোখলেসুর রহমান, মো. জিয়াউদ্দিন-সহ বিভিন্ন সার্ভিস সেল ও সার্চ প্রকল্পের ইনচার্জরা।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মাঝে দাবি চেক হস্তান্তর করা হয়। পরবর্তীতে ব্যবসা পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।