ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ভুট্টু

ভেদরগঞ্জ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কামরুল হাসান ভুট্টু মজুমদার–এর নাম স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে আলোচিত।
তিনি শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া ছয়গাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও পরিচিত। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করা, দলকে শক্তিশালী করা এবং মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন। অনেকেই মনে করছেন, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করলে তিনি শক্ত অবস্থানে থাকবেন।
উপজেলার সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা গেছে, এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ভুট্টু মজুমদার ইতোমধ্যে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও মনে করেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয়ী হবেন। মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে।
সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার মাত্রা বাড়ছে। অনেকেই মনে করছেন, তিনি আগামী দিনে ভেদরগঞ্জের উন্নয়নে কার্যকর নেতৃত্ব দিতে পারবেন।
কামরুল হাসান ভুট্টু মজুমদার বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ নির্বাচিত হবো। আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।”
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভেদরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছেন কামরুল হাসান ভুট্টু মজুমদার।