ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেও তেলের দাম বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই সিদ্ধান্ত দেন। লিটারপ্রতি ডিজেলের বিক্রিতে সরকারের ১৮-২০ টাকা লোকসান হওয়া সত্ত্বেও জনস্বার্থে এই মুহূর্তে দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, দাম বাড়ানোর পরিবর্তে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি নির্দেশ দেন, কোনোভাবেই যাতে তেলের মজুতদারি না হয়, সে জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আগামী ৯ মার্চ থেকে ধারাবাহিকভাবে তেলের জাহাজ দেশে পৌঁছাবে। তবে রেশনিং ব্যবস্থা শুরুর প্রথম দিন শনিবার রাজধানীর ১২৫টির মধ্যে শতাধিক ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে চরম ভোগান্তি ও হুড়াহুড়ির সৃষ্টি হয়েছে। সরকার জানিয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে বা সরবরাহ বন্ধ রাখলে রোবাবার থেকে দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোতে বিশেষ অভিযান চালানো হবে।