ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইপ মিয়া নুরুদ্দিন অপুর এপিএস হলেন জয়নাল আবেদীন

জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদীন। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর অভিপ্রায় অনুযায়ী জয়নাল আবেদীনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, হুইপ যতদিন এই পদে থাকবেন অথবা জয়নাল আবেদীনকে এই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। তবে জয়নাল আবেদীন নিজে দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করলে বা হুইপ তাকে অব্যাহতি দিতে চাইলে এই আদেশ বাতিল বলে গণ্য হবে। নবনিযুক্ত এপিএস জয়নাল আবেদীন শরীয়তপুরের সন্তান হিসেবে স্থানীয় মহলে বেশ পরিচিত।