ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুর সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, কলেজের কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর সরকারি কলেজ শাখা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাউসার, সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট দেওয়ান সিদ্দীক আহমেদ, জেলা সেক্রেটারি মেহেদী হাসান নিরব, অফিস সম্পাদক রাসেল মাহমুদ, অর্থ সম্পাদক সাইদুর রহমানসহ থানার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
রবিউল মুহাম্মদ রিজনের সঞ্চালনায় মাহফিল শুরু হয় পবিত্র কুরআন তেলওয়াত দিয়ে। এরপর অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। বক্তারা রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, এটি তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদাত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব।
অতিথিরা আরও বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যত। তারা যদি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, তাহলে দেশের নেতৃত্ব কখনো দুর্নীতি ও অসাধু ব্যক্তিদের হাতে যাবে না। তরুণদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।
বক্তব্য শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার উপাধক্ষ্য মাওলানা নওয়াব আলী।