পবিত্র রমজানকে কেন্দ্র করে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় নিয়োজিত যুব সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যের এক মিলনমেলা।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিট কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন উপজেলার যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর ইউনিটের কর্মকর্তা ইকবাল মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, কার্যনির্বাহী সদস্য আলী আহম্মেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য রিংকু তালুকদার এবং আজীবন সদস্য আল-আমিন শাওন।
অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় বক্তারা মানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে দেশ, জাতি এবং মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত অতিথিরা এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।