ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তাদের শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংসদীয় কার্যবিধি অনুযায়ী ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই দিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।