দেশের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হবে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বার্তায় মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো ওই বার্তায় আরও জানানো হয়, একই অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিনদের পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় এই স্বীকৃতির মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।