রাজধানীর ইডেন মহিলা কলেজের পেছনে সরকারি গাড়ির ভেতরে এক নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন পুলিশ সুপার (এসপি) রাজিব ফারহান। সম্প্রতি রাতে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-৪৫-২৯৬৪) ওই নারীসহ তাকে আটক করে জেরা করছে জনতা। এসময় তিনি নিজেকে ‘সোহান’ পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে ফ্যাক্টচেকিং ও গাড়ি নিবন্ধনের তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে তিনি পিবিআই-তে কর্মরত এসপি রাজিব ফারহান। আটক হওয়ার সময় তার শরীরে পোশাকের বিপর্যস্ত অবস্থা এবং গাড়িতে ওয়াকিটকি দেখে জনতা তাকে চিনে ফেলে।
অভিযুক্ত কর্মকর্তা রাজিব ফারহান ২৮তম বিসিএস ক্যাডারের সদস্য। ৫ আগস্টের পর তাকে এসবি থেকে ঢাকা রেঞ্জ হয়ে পিবিআই-তে বদলি করা হয়েছিল। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন ভিডিওটি তার নয়, তবে বিআরটিএ-র তথ্য অনুযায়ী ব্যবহৃত গাড়িটি পিবিআই-এর নামে নিবন্ধিত এবং সেটি রাজিব ফারহানের ব্যবহারের জন্য বরাদ্দ ছিল। এই ঘটনায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।