রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। জামিনে মুক্ত হওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশনা দেওয়ার প্রতিবাদে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জামিন পাওয়া ব্যক্তিদের পুনরায় গ্রেপ্তারের এই নির্দেশনা আইনি প্রক্রিয়ার পরিপন্থী। আগামী সাত দিনের মধ্যে এই নির্দেশ বাতিল করা না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি একটি বিশেষ নির্দেশনায় জানিয়েছিলেন যে, নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্ত হয়ে মাঠপর্যায়ে দলকে সক্রিয় করার ক্ষমতা রাখে, তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। এই নির্দেশনা রাজশাহী বিভাগের আটটি জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছিল।