ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে যুব অধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদের
উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) শরীয়তপুর কোর্ট সংলগ্ন একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদের
সভাপতি মোতালেব দেওয়ান হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাদবর কাওসার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল মৃধা, শরীয়তপুর জেলার সভাপতি ডা. শাহজালাল সাজু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক শুভ, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাইউম মাতবর, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইব্রাহিম মোল্লা, দপ্তর সম্পাদক মো. আশিক হোসেন সহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয় আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।