ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে নরেন্দ্র মোদি ভারত সরকার ও সেদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসজুড়ে ভারতসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় আত্মশুদ্ধি ও ইবাদতের মধ্য দিয়ে যে সময় অতিবাহিত করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ঈদুল ফিতরের মাহাত্ম্য তুলে ধরে মোদি বলেন, এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মানবিক মূল্যবোধকে পুনর্জীবিত করে। উৎসবটি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সুস্বাস্থ্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন। একইসঙ্গে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।