ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ মার্চ) ভোরে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত করলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি দেশটির সংবাদ সংস্থা কুনাকে (KUNA) জানিয়েছেন, হামলায় বিমানবন্দরের স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের পর দ্রুততম সময়ে জরুরি প্রটোকল কার্যকর করা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই আকাশসীমায় ড্রোন হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরবর্তী নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার পেছনে কোনো গোষ্ঠী দায়ী কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটি।