ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ডা. সাইফুন নাহারের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুন নাহার।
রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন বিকেলে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় মন্ত্রীর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয়।
সাক্ষাৎকালে ডা. সাইফুন নাহার শরীয়তপুর জেলা ও জাজিরা উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম, চলমান উন্নয়ন এবং জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মন্ত্রী এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বলেও জানা যায়।
এ সময় ডা. সাইফুন নাহারের স্বামী মোঃ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।