ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেল না পেয়ে ঢাকার বিমানবন্দর মহাসড়ক অবরোধ করলেন বাইকাররা

রাজধানীর বিমানবন্দর এলাকায় অকটেন না পেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গতকাল রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন অথরিটির বিপরীত পাশে অবস্থিত ‘মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনে’ তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাইকাররা। এর ফলে বিমানবন্দর-উত্তরা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী বাইকাররা জানান, তারা সন্ধ্যা থেকে তেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সাড়ে ৭টার দিকে হঠাৎ পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হওয়ার অজুহাতে সব কার্যক্রম বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা অপেক্ষার পর কোনো উপায় না পেয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হন।

মাসুদ হাসান ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান জানান, তেল শেষ হয়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে তারা পাম্প বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে রাত পৌনে ১১টার দিকে উত্তরা পূর্ব থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাইকারদের বুঝিয়ে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।