ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের প্রকোপে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৫

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৮৫ জন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৮৫ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকা ছাড়াও রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এই সংক্রামক ব্যাধিটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে টিকার হার কমে যাওয়া বা সঠিক সময়ে বুস্টার ডোজ না নেওয়ার কারণে সংক্রমণের মাত্রা বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ নজরদারি ও টিকাদান কর্মসূচি জোরদারের প্রক্রিয়া চলছে।