শরীয়তপুরের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) পদপ্রত্যাশী, শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আমমাউল হুসনাকে দেখতে চান শরীয়তপুরের সর্বস্তরের জনগণ এমন দাবি উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের পক্ষ থেকে।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠন দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই জেলায় একটি পরিচিত ও আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
শরীয়তপুর জেলার রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, আল আমমাউল হুসনা শুরু থেকেই দলীয় কার্যক্রমে সক্রিয় থেকে নারী সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও মানবিক কার্যক্রমে তার অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি এখন ব্যাপক আলোচনায়।
দলীয় সূত্রে জানা যায়, তিনি জেলা পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলন-সংগ্রাম, মানববন্ধন, কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি নিজের নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন।
বিশেষ করে নারী অধিকার, শিক্ষা প্রসার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন প্রতিনিধিকে সংসদে দেখতে চান, যিনি জেলার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবেন। অনেকের মতে, আল আমমাউল হুসনা এমপি হলে তিনি জেলার নারীদের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে সক্ষম হবেন।
তবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলীয় হাইকমান্ডের ওপর নির্ভরশীল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা মনোনয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হতে পারে।
এদিকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে তাকে সমর্থন জানাতে শুরু করেছেন। তাদের প্রত্যাশা, অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে শরীয়তপুর নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে।