ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ চেষ্টা’, আক্তার হোসেন আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তৃষ্ণা মেটানোর অজুহাতে ঘরে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আক্তার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের কানারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আক্তার হোসেন ওই এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) বিকেলে ওই ছাত্রী তার নানাবাড়িতে একা ছিল। এই সুযোগে আক্তার হোসেন পানি খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে। পানি খাওয়ার পরপরই সে ছাত্রীকে জোরপূর্বক জাপটে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানি করে। একপর্যায়ে ছাত্রী চিৎকার শুরু করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে এবং গামছা দিয়ে পা বেঁধে ফেলার চেষ্টা করে।

এ সময় ছাত্রীর নানী বাড়িতে ফিরে এলে পরিস্থিতির বেগতিক দেখে অভিযুক্ত ব্যক্তি পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আক্তারকে তার নিজ এলাকা থেকে আটক করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।