ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আলহামদুলিল্লাহ।

শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি পদে আমাকে নির্বাচিত করায় মহান আল্লাহর দরবারে জানাই হাজার কোটি শুকরিয়া।

আমি, শহীদুল ইসলাম পাইলট—এই অর্জনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই আমার সম্মানিত ভোটারবৃন্দ, প্রিয় সহপ্রার্থী, সাংবাদিক সহকর্মী এবং সর্বস্তরের সাধারণ জনগণের প্রতি। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিক সহযোগিতা,
সুষ্ঠু নির্বাচন পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা ও দোয়া আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে।

এই বিজয় শুধুমাত্র আমার একার নয়—এটি আমাদের সবার সম্মিলিত ভালোবাসা, আস্থা ও ঐক্যের প্রতিফলন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে প্রেসক্লাবের মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

প্রিয় সহপ্রার্থীবৃন্দ, যারা এ নির্বাচনে জয়ী হতে পারেননি—আপনাদের প্রতি রইলো আন্তরিক সম্মান ও সহমর্মিতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। আপনাদের অবদান, ত্যাগ ও অংশগ্রহণ আমাদের এই সংগঠনকে আরও শক্তিশালী করেছে। আশা করি, আগামীতেও আমরা সবাই একসাথে মিলেমিশে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করে যাব।

আপনাদের দেওয়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সর্বদা সচেষ্ট থাকবো। আগামীতেও আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এবং সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন। আমিন।

—শহীদুল ইসলাম পাইলট
সম্পাদক ও প্রকাশক:
দৈনিক রুদ্রবার্তা
প্রতিনিধি: ৭১ টেলিভিশন
২৮/০৪/২০২৬ ইং