বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শরীয়তপুরের ডাঃ মো. রাকিব হোসাইন।
শুক্রবার (২ মে) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাকিব তৃণমূল পর্যায় থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এ পদে মনোনয়ন পাওয়ায় শরীয়তপুর জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রাকিবের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতা বিবেচনায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পদপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় রাকিব বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের আদর্শ ও নির্দেশনা মেনে ছাত্রদের কল্যাণে কাজ করে যেতে চাই।”