ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল খনন

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসেই চাঁদপুর ও ফেনী জেলা সফরে যাচ্ছেন। আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হওয়া বৃহত্তর খাল খনন কর্মসূচির নতুন পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।

বুধবার (০৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য নিশ্চিত করেছেন। বর্ষা মৌসুম শুরুর আগেই অগ্রাধিকার ভিত্তিতে এই দুই জেলায় খনন কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার।

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য।

মন্ত্রী জানান, মে মাস পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এবং বর্ষা শেষে নভেম্বর থেকে পুনরায় পুরোদমে কাজ শুরু হবে। চাঁদপুর ও ফেনীর স্থানীয় জনগণের সেচ সুবিধা ও জলাবদ্ধতা নিরসনে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সরকার শিগগিরই এই মেগা প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।