ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করতে আজ কলকাতায় অমিত শাহ

কলকাতায় বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (০৮ মে) বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে, পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেই তিনি মুখ্যমন্ত্রী হবেন।

দলীয় সূত্রে জানা গেছে, শুভেন্দু অধিকারীকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। টানা দুই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার রেকর্ড তাঁর পক্ষে বড় যুক্তি। নন্দীগ্রাম ও ভবানীপুরে তিনি মমতাকে হারিয়েছেন।

সবকিছু ঠিকঠাক এগোলে আগামীকাল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে পারে নতুন বিজেপি সরকার।