ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলা: ইসরায়েলি কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

মেয়াদের ঠিক এক মাস পরেই বিয়ের সানাই বাজার কথা ছিল। তবে হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন সেই স্বপ্ন কেড়ে নিল ২৪ বছর বয়সী ইসরায়েলি সেনা কর্মকর্তা মাওজ ইসরায়েল রেকানাতির। দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছেন গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের এই প্লাটুনের কমান্ডার। শনিবার (১৬ মে) তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সমান্তরালেই দক্ষিণ লেবানন সীমান্তে এই রক্তক্ষয়ী সংঘাত চলল। ওয়াশিংটনের সবুজ সংকেত নিয়ে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর নজরদারি কেন্দ্র ও অস্ত্রাগার লক্ষ্য করে প্রায় ১০০টি বিমান হামলা চালালে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ লেবানন। জবাবে ইসরায়েলি ব্যারিকেড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ।

নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননে এটি সপ্তম ইসরায়েলি সেনার মৃত্যু। সীমান্তজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ায় টাইর ও সাইদার মতো দক্ষিণাঞ্চলীয় শহরগুলো ছেড়ে রাজধানী বৈরুতের দিকে ছুটছে হাজারো লেবানিজ পরিবার।