শরীয়তপুরের জাজিরা উপজেলা-এ উপজেলা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, জাজিরা থানা-এর অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ, জাজিরা প্রেস ক্লাব-এর সভাপতি মাহবুবুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল এবং রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মুক্তার ফকিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, কাব শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।