ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ার চাকরি মেলায় তরুণদের ব্যাপক সাড়া

শরীয়তপুরের নড়িয়া উপজেলা-এ দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের আওতায় নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) এ মেলার আয়োজন করে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় চাকরি মেলার উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাউয়ুম খান।
মেলায় সিঙ্গার বাংলাদেশ, প্রাণ-আরএফএল, পান্না গ্রুপসহ মোট ১৪টি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে অংশ নেন তিন শতাধিক তরুণ-তরুণী। বিভিন্ন প্রতিষ্ঠান তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে ৬০ জন চাকরি প্রার্থীকে চাকরি দেয়।
নড়িয়া উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, পিকেএসএফ রেইজ প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক আঞ্জুমান আরা বেগম এবং নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। তারা আরও বলেন, ভবিষ্যতে ভালো অবস্থানে যেতে হলে প্রথমে যেকোনো একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন।
চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে চাকরি প্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেন এবং অনেক প্রতিষ্ঠান তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও খাবারের প্রদর্শনী দর্শনার্থীদের আকৃষ্ট করে।
মেলায় অংশ নেওয়া তরুণ-তরুণীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।