ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল প্রেমীদের জন্য সুখবর: শরীয়তপুরে রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম উদ্বোধন

শরীয়তপুরে উদ্বোধন করা হয়েছে বিশ্বের অন্যতম ও জনপ্রিয় মটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম।

বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামের পাশে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ মটরস লিমিটেড—রয়্যাল এনফিল্ড বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার মো. মাইনুদ্দিন সায়েম, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রবিউল হক, এরিয়া সার্ভিস ম্যানেজার উজ্জ্বল কুমার বিশ্বাস, এরিয়া সেলস ম্যানেজার ফয়সাল বনি এবং গ্লোবাল মটরস এর স্বত্বাধিকারী মো. আতিকুর রহমান সোহেল। এছাড়াও স্থানীয় বাইকার ও মটরসাইকেল প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় বক্তারা বলেন, নতুন এই শোরুম চালুর ফলে এখন থেকে শরীয়তপুরের গ্রাহকরা রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল বুকিং ও ডেলিভারির পাশাপাশি জেনুইন অ্যাক্সেসরিজ, বিক্রয়োত্তর সেবা এবং মূল স্পেয়ার পার্টসের সুবিধা একই ছাদের নিচে পাবেন।
তারা আশা প্রকাশ করেন, এই শোরুমের মাধ্যমে শরীয়তপুরে আধুনিক মোটরসাইকেল সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।