সাংবাদিক শহীদুল ইসলাম পাইলটের পিতা, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স পাইলট স্টোরের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মালেক মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে।
তিনি ২০০৭ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আব্দুল মালেক মিয়া ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও মানবিক ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। তাঁর সততা, আদর্শ ও মানবিক আচরণের কারণে আজও তিনি এলাকাবাসীর কাছে শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে আছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে তাঁকে বেহেশতবাসী ও জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মরহুমের ছেলে সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট বলেন, “বাবার স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন। তাঁর আদর্শ ও শিক্ষা আমাদের পথচলার প্রেরণা হয়ে আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।”