ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের গ্রামীণ স্কুল ও মাদ্রাসায় শ্রেণিকক্ষ শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন:

ইংরেজি ভাষা শিক্ষার উপর একটি গবেষণা।
সার সংক্ষেপ (Abstract)

এই গবেষণায় বাংলাদেশের গ্রামীণ স্কুল ও মাদ্রাসায় ইংরেজি ভাষা শিক্ষার চ্যালেঞ্জ এবং সম্ভাব্য উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক শিক্ষার্থী ইংরেজি ভাষা শিখতে আগ্রহী হলেও, উপযুক্ত পদ্ধতি ও প্রশিক্ষণের কারণে নানা সমস্যার সম্মুখীন হয়। গবেষণাটি শিক্ষার ফলাফল উন্নত করতে যোগাযোগভিত্তিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি প্রস্তাব করে।

মূল শব্দ (Keywords)
ইংরেজি ভাষা শিক্ষা, গ্রামীণ শিক্ষাদান পদ্ধতি, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা।
ইংরেজি একটি বৈশ্বিক ভাষা, তবে বাংলাদেশের গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাকরণভিত্তিক শিক্ষা দান পদ্ধতির কারণে সমস্যার সৃষ্টি হয়। এই গবেষণার মূল লক্ষ্য উন্নত শ্রেণিকক্ষ পদ্ধতি অনুসন্ধান করা।

২. গবেষণার উদ্দেশ্য (Objectives of the study):

• বর্তমান শিক্ষাদান পদ্ধতি নির্ধারণ করা।
• শিক্ষার্থীদের শেখার সমস্যাগুলো বিশ্লেষণ করা।
• কার্যকর কৌশল প্রস্তাব করা।

৩. সাহিত্য পর্যালোচনা (Literature Review):

পূর্ববর্তী গবেষণাগুলো যোগাযোগভিত্তিক ভাষা শিক্ষা (CLT) এর কার্যকারিতা দেখিয়েছে। তবে প্রশিক্ষণ ও সম্পদের অভাবে গ্রামীণ এলাকায় এর ব্যবহার সীমিত।

৪. গবেষণা পদ্ধতি (Methodology):
এই গবেষণায় শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ, শিক্ষকদের সাক্ষাৎকার এবং ব্যক্তিগত শিক্ষাদানের অভিজ্ঞতা ব্যবহার করা হয়েছে।

৫. ফলাফল ও আলোচনা (Finding and Discussion):

সমস্যা: প্রচলিত শিক্ষাদান পদ্ধতি, অভিভাবকদের অসচেতনতা, কথোপকথনের অনুশীলনের অভাব, মাল্টিমিডিয়া ব্যবহার, শিক্ষক প্রশিক্ষণ।

৬. উপসংহার (Conclusion):
শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি বাংলাদেশের গ্রামীণ এলাকায় ইংরেজি শিক্ষার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।

৭. তথ্যসূত্র (Reference):
Richards (2006), Harmer (2001), Rahman (2015)।

লেখক : শেখ রেহানা পারভীন, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, গোসাইরহাট উপজেলা-২০২৬ ,
পেশা : সহকারী শিক্ষক (ইংরেজি)
প্রতিষ্ঠান : গোসাইরহাট দাখিল মাদ্রাসা (পূর্বের নাম শেখ ফজিলাতুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা), গোসাইরহাট, শরীয়তপুর।