ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক মিশন: আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ক্ষমতায় বসার পর প্রথম বিদেশ সফরে আজ ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দ্বিপাক্ষিক আলোচনা ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষে রবিবার (২১ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনে যাবেন। সেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে দুই দেশের মধ্যে অন্তত ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। খরচ কমাতে এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলটি মাত্র ২৭ থেকে ২৮ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আগামী শুক্রবার রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।