দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার উদ্যোগে সারা দেশে একযোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়ায় দিনব্যাপী একটি বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নড়িয়া উপজেলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে ওয়ালটন প্লাজা-নড়িয়া শাখার আয়োজনে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ক্যাম্পে আগত রোগীরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় বিনামূল্যে। এছাড়া অংশগ্রহণকারীদের রক্তচাপ (ব্লাড প্রেসার) ও ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা-নড়িয়া শাখার ম্যানেজার মুহাম্মাদ স্বপন হোসেন, চিকিৎসক ডা. তন্ময় পোদ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা ওয়ালটনের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগে তারা অত্যন্ত সন্তুষ্ট। তারা ওয়ালটন প্লাজার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন প্লাজার এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন