ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজার টাকা চাইতে গিয়ে ইউএনওর সামনেই ধরা, যুবকের ছয় মাসের কারাদণ্ড

নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে গভীর রাতে ঘটল নজিরবিহীন ঘটনা।

বুধবার (২৪ জুন) রাতে পরিদর্শনে বের হওয়া ইউএনও আব্দুল কাইয়ুম খানের কাছে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা চেয়ে বসেন নেশাগ্রস্ত যুবক বাবলু বেপারী।

শুভগ্রাম এলাকার নান্নু বেপারীর ছেলে বাবলু তখন অসংলগ্ন কথা বলছিলেন। ঘটনায় হতবাক হন উপস্থিত লোকজন।

প্রশাসনের সদস্যরা তাৎক্ষণিক তাকে আটক করেন। ঘটনাস্থলেই বসে ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, জনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী তৎপরতা চলবে। জনশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা চত্বরে এখন বাড়তি নজরদারি চলছে।