ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে মুমূর্ষু প্রতিবন্ধীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ইউএনও

কদমতলী পয়েন্টের রাস্তার ধারে পড়ে থাকা অসাড় দেহে প্রাণ ফেরাতে ছুটে এলেন প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের কদমতলী পয়েন্টে মুমূর্ষু এক প্রতিবন্ধীকে উদ্ধার করেন ইউএনও মো. উমর ফারুক। স্থানীয় একজনের ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ইউএনও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী কোনো দুর্বৃত্ত ভিক্ষাবৃত্তিতে ওই ব্যক্তিকে ব্যবহার করছিল। অসুস্থ হয়ে পড়লে সুযোগ বুঝে ফেলে রেখে পালায় সে।

প্রশাসনের সহায়তায় অ্যাম্বুল্যান্স ডেকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয় তাকে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

উমর ফারুক বলেন, মানবিক দায়বোধ থেকেই দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

প্রশাসন বলছে, ভিক্ষাবৃত্তিতে প্রতিবন্ধীদের ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। জনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়ানো হয়েছে।