ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সব নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক জবাব মেলেনি।

শুক্রবার (২৬ জুন) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বেনজীরকে ফেরাতে আইনি ও তদন্তসংশ্লিষ্ট সব কাগজ দুবাই পাঠানো হয়েছে। নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পরবর্তী পদক্ষেপ জানায়নি।

হাদি হত্যা মামলার পলাতক আসামি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা আসামিকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চলছে।

ভারত সীমান্তে পুশ ইন চেষ্টা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে বড় ধরনের অনুপ্রবেশ ঘটেনি। ভারত যেভাবে পুশ ইনের চেষ্টা করছে, তা আইনি প্রক্রিয়া নয়।

তিনি আরও বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে কূটনৈতিক চ্যানেলে তালিকা দিতে হবে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

একই অনুষ্ঠানে মন্ত্রী জানান, ডিএনসি কর্মকর্তারা নাইন এমএম পিস্তল পাচ্ছেন।