ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার মান্দারপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় মালবাহী ট্রাকটি।
ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালান। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কসবা থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চালক পালিয়েছে কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
বিস্তারিত পরে জানানো হবে।