উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তা ও দুধকুমারের পানি বেড়ে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
তিস্তা তীরবর্তী চরাঞ্চলের অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি।
লক্ষ্মীটারী, কোলকোন্দ, নোহালীসহ ১৫টি চর প্লাবিত, শুরু হয়েছে নদীভাঙন।
বাদাম, ধানের বীজতলা ও সবজিখেত তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন দিন পানি আরও বাড়তে পারে।
স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি, আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত রেখেছে প্রশাসন।