জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে।
ট্রাইব্যুনাল ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ছিল।
মামলার পূর্ণাঙ্গ রায় ও অন্য আসামিদের বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।