উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের ডাক-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদকে সভাপতি এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ ছাড়া দৈনিক আমাদের সময়-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কোষাধ্যক্ষ, চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক এবং নওরোজ-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওছার হোসেন দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এ সময় সৈকত চন্দ্র দত্ত (গণমুক্তি), ফিরোজ খান (ইন্ডাস্ট্রি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (আর্থ), মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ) এবং মনির হোসেন (খবরের আলো)-কে সংগঠনের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বক্তারা বলেন, “শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন হবে পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা সংগঠনের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।