ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন পপুলার লাইফের এমডি ও সিইও বি. এম. ইউসুফ আলী

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি. এম. ইউসুফ আলী ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’-এ সম্মানিত হয়েছেন।
সম্প্রতি কালারস মাল্টিমিডিয়ার উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সংগীতশিল্পী ‘পপ সম্রাট’ ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট শিল্পী, গুণীজন, করপোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় বীমাসেবা পৌঁছে দেওয়া এবং বীমা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি. এম. ইউসুফ আলীর হাতে ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের পর বি. এম. ইউসুফ আলী এ স্বীকৃতির জন্য কালারস মাল্টিমিডিয়া কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাঁকে দেশের মানুষের কাছে আরও উন্নত ও আধুনিক বীমাসেবা পৌঁছে দিতে নতুন করে অনুপ্রাণিত করবে।