ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের নডিয়ায় বিদ্যালয়ের মাঠে জুয়ার আসর, পুলিশের হাতে মুলহোতা আটক

শরীয়তপুরের নড়িয়ার চামটা শহীদ স্মৃতি উঁচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অনলাইন জুয়া পরিচালনার কয়েন এজেন্ট এবং অনলাইন জুয়ারী মোঃ মনির শিকদার (৪৩) নামে এক এজেন্ট কে আটক করে জেলার নড়িয়া থানা পুলিশ ।

সোমবার (১৩জুলাই) রাত আনুমানিক ০৩ টার দিকে চামটার শহীদ স্মৃতি উঁচ্চ দিব্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় ।

পুলিশ শুত্রে জানা যায় , শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কয়েন এজেন্ট এবং জুয়ারী মোঃ মনির সহ বেশ কিছু লোকজন বিটকয়েনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার করছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মনিরের সহযোগীরা । এবং ঘটনাস্থল থেকেই আটক হয় মনির।

এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনায় দেখা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভিপিএন ব্যবহার করে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণ করতেন এবং বিটকয়েন, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের মাধ্যমে ক্রয়/বিক্রয় করতেন।

এ ঘটনায় মনির শিকদারসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

জব্দ করা ডিজিটাল আলামত পর্যালোচনা করে ক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন , গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মনিরকে জুয়া খেলা অবস্থায় আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীরা পালিয়ে যায় । মোবাইল ফোনে থাকা ডেটাবেজ পর্যালোচনার মাধ্যমে আরও দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে ।