শরীয়তপুরে সিপি ফাইভ স্টার অনুমোদিত ফাস্টফুড আউটলেট ‘খলিল ফুড জোন’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শরীয়তপুর পৌরসভার আদর্শনগর এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীত পাশে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিপি ফাইভ স্টার কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুরে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত ফাস্টফুড পরিবেশনের উদ্দেশ্যে প্রথমবারের মতো সিপি ফাইভ স্টারের অনুমোদিত খলিল ফুড জোনে আন্তর্জাতিক মান বজায় রেখে বিভিন্ন ধরনের ফাস্টফুড পরিবেশন করা হবে। এখানে গ্রাহকদের জন্য স্বাস্থ্যসম্মত, সুস্বাদু ও সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের ফ্রাইড চিকেন, বার্গার, সচেজ, স্ন্যাকসসহ নানা ধরনের খাবার পাওয়া যাবে। পাশাপাশি উন্নত সেবা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনের প্রথম দিন থেকেই আউটলেটটিতে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন এই ফুড জোন চালু হওয়ায় স্থানীয় ফাস্টফুডপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।