ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিঃশব্দ আলো

(গীতিকবিতা)

“নিঃশব্দ আলো”

—শহীদুল ইসলাম পাইলট

ভোরের শিশির মুছে দিয়ে
আসে যে নীরব আলো,
ঘুম ভাঙিয়ে ডাকে সবাইকে—”চলো, শুরু হোক ভালো।”

কেউ কি তার নামটি ধরে
ডাকে দিনের শেষে?
সবাই শুধু আলো নিয়ে
নিজের কাজে মেশে।

যে দেয়, সে চায় না কিছু,
তবু দেয় অবিরাম।

নীরবতার বুকের ভেতর
লুকিয়ে থাকে নাম।
প্রশংসার ফুল না পেলেও
আলো থামে না পথ,
নিঃস্বার্থ হৃদয় লিখে যায়
জীবনেরই শপথ।

সন্ধ্যা নামে, আকাশজুড়ে
জ্বলে ছোট্ট দীপ,
চোখে লাগে তাদের ঝিলিক, বাড়ে কত যে নীপ।

তবু দিনের সেই পথচলার
কথা কে-বা কয়?
যে আলোর ঋণে পৃথিবী হাসে, সে থাকে নীরবই।

জ্বলতে হলে আগুন হও না, হও মমতার রোদ,
মানুষ যদি আলো পায়,
সার্থক জীবনের বোধ।

স্বীকৃতির চেয়ে বড় যে
মানুষ গড়ার কাজ,
ভালোবাসাই রেখে যায়
সবচেয়ে বড় সাজ।

একদিন যখন সময় এসে
থামবে জীবনের গান,
মানুষ যেন মনে রাখে—
ছিলে আলোর দান।

নাম না থাকুক ইতিহাসে,
থাকুক ভালোবাসা,
নিঃশব্দ আলো হয়েই যেন
পূর্ণ হোক প্রত্যাশা।

লেখক: শহীদুল ইসলাম পাইলট, গীতিকবিতা।
তারিখ: ২১/০৭/২০২৬ ইং