ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ গুরুত্বপূর্ণ পদে এক বছরের চুক্তিতে নিয়োগ

নির্বাচন কমিশনসহ ১২ গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। প্রতিটি নিয়োগ এক বছরের জন্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে সামসুল আলম, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক সালাহউদ্দিন সরকার, বোয়েসেলের এমডি মোহাম্মদ রাশেদুল হক, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আবদুল খালেক, চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান (সুরুজ), জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি কাজী রওনাকুল ইসলাম (টিপু), তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির সিদ্দিকি, বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং জুট করপোরেশনের চেয়ারম্যান মামুন হাসানকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।