পদত্যাগের পরেই গ্রেফতার। সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি জানান সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, সাহাবুদ্দিন পদত্যাগপত্রে এমনভাবে অসুস্থতার ন্যারেটিভ সাজিয়েছেন যাতে সেইফ এক্সিটের সুযোগ তৈরি হয়। সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
আখতার বলেন, জুলাই গণহত্যার পরও যদি সাহাবুদ্দিন ছাড় পেয়ে যান, সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করতে হবে। সাবেক রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তিনি বলেন, বিচার না হলে চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থাকবে।