ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতায় বোমা, নিষ্ক্রিয় করল সিটিটিসি

রাজধানীতে বড় নাশকতার ছক। মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর পাওয়া গেল ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। সন্ধ্যায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে শাপলা চত্বরের দিকে রথযাত্রা যাচ্ছিল। রথযাত্রার একজন রাস্তায় ছাতা পড়ে থাকার খবর দেন। দায়িত্বরত আনসার সদস্যরা ছাতা ধরতেই ভেতরে লাল আলো জ্বলতে দেখেন। তারা ছাতা রেখে পুলিশকে জানান। পুলিশ এসে এলাকা ঘিরে সড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম এসে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাতার বোতামে চাপ দিলেই যেন বিস্ফোরণ ঘটে, সেভাবে ডিভাইসটি তৈরি করা হয়েছিল।