ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের চেষ্টা করা হবে। সম্ভব না হলে আগামী বছরের শুরুতে ভোট হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে। চলতি বছরের শেষ ভাগে নির্বাচন করার চেষ্টা থাকবে। তা না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, এটি করার কিছু নেই তাদের। পুরো বিষয়টি করবে নির্বাচন কমিশন। আর যেহেতু স্থানীয় সরকারের বিষয় রয়েছে, তাই মন্ত্রণালয়ে আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার মির্জা হাফিজ উদ্দিন দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দলই প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নেবে।